• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
প্রজন্ম পেরিয়ে ঐতিহ্যের জয়গান,দক্ষিণ বাপ্তায় বসেছে কবিগানের মহামিলন ভোলায় নেতাকর্মীদের সাথে মধ্যাহ্নভোজে মিলিত হলেন এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চিরদিন তুমি আমাদের হৃদয়ে,প্রার্থনায় বেঁচে আছেন মা সীতা রানী বাইন মায়ের চতুর্থ তিরোধান দিবসে ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইনের আবেগঘন স্মৃতিচারণ মা ইলিশ ধরতে গিয়ে প্রা*ণ গেল জেলের,মেঘনায় গু*লি*র ঘটনায় চাঞ্চল্য নৌ-পুলিশের গু*লি*তে মৃ’ত্যু’র অভি/যোগ,বুকে গু*লি*র চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি ভোলায় উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার প্রহর পালের বিভাগীয় মঞ্চে সাফল্য,নজরুল সংগীতে তৃতীয় বিদ্যালয়,উপজেলা ও জেলা পেরিয়ে এবার বরিশাল বিভাগে কৃতিত্ব; আনন্দিত সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রজন্ম পেরিয়ে ঐতিহ্যের জয়গান,দক্ষিণ বাপ্তায় বসেছে কবিগানের মহামিলন

NEWS ROOM / ১০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬



যুক্তির লড়াই, সুরের মূর্ছনায় মুখর ভোলার বাপ্তা—শুরু ২৫৯ বছরের ঐতিহ্যের কবিগানের আসর

অঞ্জনা রানী ভোলাঃ
গ্রামবাংলার শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ শিল্পের ধারাবাহিকতা ধরে রাখতে ভোলার সদর উপজেলার দক্ষিণ বাপ্তা রতন মহাজন বাড়ির আঙিনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী ২৫৯তম তিন দিনব্যাপী কবিগানের আসর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পাল্টাপাল্টি যুক্তি, তর্ক, ছন্দ আর সুরের মূর্ছনায় দুই কবিয়ালের প্রাণবন্ত লড়াইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন।

আসরকে ঘিরে সাজানো হয়েছে বর্ণিল মঞ্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও লোকজ সংস্কৃতির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে কবিগানের পরিবেশনা উপভোগ করতে উপস্থিত হন স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতা।

কবিগানের চিরচেনা ঢংয়ে এক কবিয়ালের প্রশ্নের জবাবে অন্য কবিয়ালের যুক্তি, পাল্টা যুক্তি ও তাৎক্ষণিক গানের জবাব দর্শকদের মধ্যে তৈরি করে বাড়তি আনন্দ ও উৎসাহ। গানের সুরে সুরে উঠে আসে নানা সামাজিক, ধর্মীয় ও সমসাময়িক বিষয়।

আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান আজও যে মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে, এ আয়োজন তারই প্রমাণ। তিন দিনব্যাপী এ আসরের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ সংস্কৃতি ও কবিগানের ঐতিহ্য তুলে ধরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ঐতিহ্য, সংস্কৃতি আর মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এ কবিগানের আসর দক্ষিণ বাপ্তার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি