• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা,আহত-৩ 

NEWS ROOM / ১০৮ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় জায়গা জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে কাশেম গংদের বিরুদ্ধে।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের বাসিন্দা বশির আহমেদ, নাইম ও সালমা বেগম এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। রবিবার (১৫ সেপ্টেম্বর) পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গুপ্ত মুন্সী গ্রামের আবু তাহের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বশির আহমেদ বলেন, আমাদের সাথে কাশেম সিকদারদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে কাশেম সিকদার গংরা আমার ঘরের দেয়ালের পাশ দিয়ে ড্রেন করে পুরো বর্ষায় টয়লেটের মল-মূত্র ছাড়ছে। এই বিষয়টি আমি স্থানীয় মাইনুদ্দিনকে জানাই। মাইনুদ্দিনকে বিষয়টি জানানোর জের ধরে কোন কিছু বুঝে ওঠার আগেই কাশেম শিকদারের স্ত্রী ফেরদৌস পিছন থেকে জুতা দিয়ে আমাকে বারি দেন। বারি দেওয়ার বিষয়টি জানতে চাইলে কাসেম শিকদার ও তার ছেলে আমজাদ সহ তাদের দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি দিশেহারা হয়ে ডাক চিৎকার দিতে থাকি। আমার ডাক চিৎকার শুনে আমার মেয়ে সালমা ছুটে আসলে   কাসেম গংরা তাকেও মারধর শুরু করে। এই অবস্থা দেখে আমার নাতি নাঈম আমাদেরকে উদ্ধারের জন্য ছুটে আসলে কাশেম তার পাশে থাকা কুড়াল নিয়ে আমার নাতি নাঈমের মাথায় কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে তার মাথা থেকে রক্ত ছিটকি দিয়ে বের হওয়া শুরু হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত কাশেম সিকদার এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তারা আমাদের কে মেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি