শিরোনাম
নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে

নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর।

NEWS ROOM / ২ বার ভিউ
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬




চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাডভোকেট মোঃ ছিদ্দিক মাতাব্বর।

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরে আইনপেশার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে তার সুনাম রয়েছে। শিক্ষার প্রসার, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবকদের কল্যাণে কাজ করার কারণে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ ছিদ্দিক মাতাব্বর বলেন, সততা ও সেবার মাধ্যমে একটি উন্নত নূরাবাদ গড়তে চাই। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নত ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করবেন।

নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইতোমধ্যে তার সমর্থকরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন, একজন শিক্ষিত ও সৎ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি