চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অ্যাডভোকেট মোঃ ছিদ্দিক মাতাব্বর।
ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরে আইনপেশার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে তার সুনাম রয়েছে। শিক্ষার প্রসার, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবকদের কল্যাণে কাজ করার কারণে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে অ্যাডভোকেট মোঃ ছিদ্দিক মাতাব্বর বলেন, সততা ও সেবার মাধ্যমে একটি উন্নত নূরাবাদ গড়তে চাই। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নত ইউনিয়ন পরিষদ গঠন করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করবেন।
নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইতোমধ্যে তার সমর্থকরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন, একজন শিক্ষিত ও সৎ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।