• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

নির্বাচনকে কেন্দ্র করে লালমোহনে সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম, আহত-৪

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪




নির্বাচনকে কেন্দ্র করে লালমোহনে সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম, আহত-৪
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলা নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। শালিক পাখি মার্কার প্রার্থী আখতার হোসেনের সমর্থকদের সন্ত্রাসী হামলায় আহত হন “দোয়াত কলম’ প্রতীকের ৪ সমর্থক। এরমধ্যে রুহুল আমিন (৪৮) নামের একজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গুরুতর আহত রুহুল আমিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দানু মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

শুক্রবার ২৪ মে সন্ধ্যায় লালমোহনের কালমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বারের দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষ সাক্ষী ইসমাইল বলেন, আমরা সবাই দোকানের সামনে বসে রয়েছি ঠিক সেই মুহূর্তে শালিক পাখি মার্কার প্রার্থী আখতার হোসেনের কর্মীরা এসে সেখানে জিজ্ঞেস করে দোয়াত কলমের সমর্থক কারা এখানে। তখন রুহুল আমিন সহ কয়েকজন বলে ওঠেন আমরা। সাথে সাথে আকতার চেয়ারম্যানের লেলিয়ে দেওয়া সেই সন্ত্রাসী বাহিনী রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রুহুল আমিন। ঘটনা স্থলে থাকা লোকজনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত রুহুল আমিন এর ছেলে লিমন বলেন, শালিক পাখি মার্কার সমর্থকদের সন্ত্রাসী হামলায় রামদার কোপে আমার বাবার হাতের আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় রুহুল আমিন কে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে দায়িত্ব চিকিৎসক রুহুল আমিনের অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলায় গতকাল শালিক পাখি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন এর সমর্থকরা লালমোহনে দায়িত্বরত ডিএসবির এএসআই আব্দুল হক এর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে একই প্রার্থীর সমর্থকরা উপজেলা জুড়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ জনগণের জীবন যাপনের উপর মারাত্মক প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি