• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২




স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

ভোলার দৌলতখান থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় সৈয়দ পুর ইউনিয়ন পরিষদের হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ সরদার ।

দৌলতখান থানা ওসি তদন্ত শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মালেক মাষ্টার ।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, এস আই বেলায়েত হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব ও স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ফরহাদ সর্দার, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি