• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

দৌলতখানে পুলিশও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহরা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

সুজন হাওঃ বিশেষ প্রতিনিধি।।

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানো ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দৌলতখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে অগ্নিনির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৯ এপ্রিল) সকাল ১১টা থেকে সাড়ে ১টা পর্যন্ত দৌলতখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়  এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতে দৌলতখান থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কীভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তা প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এসময় দৌলতখান থানায় অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জনসহ থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। এবং  দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সহ ফায়ার ফাইটার গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি