শিরোনাম
ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক মা’দ’ক-জু’য়া ছেড়ে সৃজনশীলতায় গড়ুক আগামীর ভোলা,তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের পাশে পুলিশ সুপার। নৈরাজ্য করলে ছাড় নয়’—আওয়ামী লীগকে আলম খান হৃদয়ের কড়া হুঁশিয়ারি রাজনৈতিক পরিচয় নিয়ে অপপ্রচারের অভিযোগ চরসামাইয়ার ব্যবসায়ী সুজন মাতাব্বরের বাপ্তার সুপারি বাগানে ডিবির অভি/যান, ই’য়া’বা-গাঁ’জা’সহ গ্রেপ্তার দুই ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী!

NEWS ROOM / ২৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



ভোলায় ডিবির বিশেষ অভিযান: ২১ লাখ টাকার চো’রাই স্ব’র্ণালংকার ও ৫ লাখ টাকা উ’দ্ধা’র,গ্রেফতার ১

ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক

ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আঃ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের নূর জুয়েলার্সে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে সন্দেহভাজন আঃ আলীকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। পাশাপাশি ৫ লাখ টাকা নগদ অর্থ, দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি এবং একটি তামার ব্রেসলেট পাওয়া যায়।

পুলিশের দাবি, আটক ব্যক্তি উদ্ধারকৃত স্বর্ণালংকারের বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামে এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন এবং বিক্রির চেষ্টা করছিলেন।

এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ ইউসুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আঃ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।ভোলা জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি