• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

NEWS ROOM / ১৯৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

ইসরাফিল নাঈম, চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাসনে মনোরম পরিবেশে আধুনিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দক্ষ শিক্ষকদের সমন্বয়ে গড়ে ওঠা বিদ্যাপিঠ ‘চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’ এর ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের চারতলার হর রুমে এই অভিভাবক ও সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণির কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

অভিভাবক সমাবেশে অধ্যক্ষ কামারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির সভাপতি ও নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো চরফ্যাসন সদরে আধুনিক মানের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হবে, আশা রাখি এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এ সময় প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাসন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাসন পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসাইন হারুন, চরফ্যাসন উপজেলা মসজিদের খতিব মাওলানা আবু নাছের।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি