• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চরফ্যাশনে ৬ কেজি গাঁজাসহ বউ-শাশুড়ি আটক।

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও তামান্না আক্তার (২২) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের তাদের নিজের বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মিনারা বেগম শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মোঃ রতন মিয়ার স্ত্রী এবং তামান্না আক্তার মোঃ দুলাল হোসেন দুলুর স্ত্রী। সম্পর্কে ওই দুই নারী শাশুড়ি-বউ।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ জিল্লুর রহমান জানান, তার নেতৃত্বে এসআই সোলাইমানসহ সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের বসত ঘরে তল্লাশী করে ৬ কেজি ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির সাথে সংশ্লিষ্ট ওই দুই নারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শশীভূষণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী এতথ্য নিশ্চিত করে বলেন, মাদকসহ আটককৃত দুই নারীকে সোমবারে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি