• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত

চরফ্যাশনে অগ্নিকাণ্ড : ২৫ দোকান পুড়ে ছাই

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
ভোলার চরফ্যাশনের জনতা বাজারে অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ভাবে দাবি করেছেন দোকান মালিকরা।

ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। হঠাৎ বাজারের নিরাপত্তা কর্মী আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেন। এতে চালের গুদাম, স্থানীয় আওয়ামীলীগের পার্টি অফিস, ফার্মেসি, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, মাছের খাদ্যর দোকান, কসমেটিক্স দোকান ও ফাষ্ট ফুটের দোকানসহ মোট ২৫টি দোকান আগুনে পুড়ে যায়। এতে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চরফ্যাসন, লালমোহন ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি