• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

গাছে ঝুলে আছে আরিফের হাত বাধা মরদেহ

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪




ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে দু-হাত বাধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকা আরিফ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, দুর্বৃত্তরা আরিফকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যতীত ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

আরিফ ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান। গেল কয়েকমাস আগে পরিবারকে না জানিয়ে আরিফ তাঁর প্রেমিকাকে বিয়ে করেছিল।

নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গেল রাতে আরিফ ঢাকা থেকে বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে আরিফের মুঠোফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে আরিফ ঘর থেকে বের হয়ে যায়। সারারাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে তাঁর মা দেখতে পান ঘরের পেছনের একটি গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে আছে।

আরিফের মা জানান, কে বা কারা আরিফকে কল দিয়েছিল তা তিনি জানেন না। কল রিসিভ করে সঙ্গে সঙ্গে আরিফ ঘর থেকে বের হয়ে গেছে।

ওসি জানান, দু’হাত রশি দিয়ে বাধা অবস্থায় গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে ছিল। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাকে দুর্বৃত্তরা হত্যা করে ঝুলে রেখেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ ঘটনায় অন্য কোনো মন্তব্য করতে পারছি না।

তিনি আরও জানান, আরিফ পরিবারের সম্মতি না নিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করেছে। এসব নিয়েও পারিবারিক মনোমালিন্য রয়েছে। আরিফের মা বাদী হয়ে এ ঘটনায় একটি এজাহার দিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি