• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাজ পুরস্কারে ভূষিত হলেন ফরহাদ সরদার।

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

 

স্টাফ রিপোর্টার ঃ

চলমান পুলিশ উইক/২০২৩ এর তৃতীয় দিনে ২০২২ সালের কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫৬ জন পুলিশ সদস্যকে Police Force Exemplary Good services badge/ IG Badge পুরস্কারে ভূষিত করা হয়। বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুরস্কার প্রাপ্ত সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে এই পুরস্কার প্রদান করেন। ভোলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগন্জ সার্কেল, বরিশালে কর্মরত মোঃ ফরহাদ সরদার এই পদকে ভূষিত হন। ভোলা জেলার আপামর জনসাধারণের অত্যন্ত প্রিয়পাত্র ফরহাদ সরদার নিজ কর্মগুনে আজ এই স্বীকৃতি পেয়েছেন। সততা, ন্যায়পরায়নতা ও দক্ষতার জন্য জন্য তিনি গত বছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার পান।

এ ছারাও তিনি তার কর্ম দক্ষতার কারনে বারংবার বরিশাল রেন্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে আপামর জনসাধারণের কল্যানে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে তিনি মাননীয় রেন্জ ডি আইজি মহোদয়ের দিক নির্দেশনায় এবং বরিশাল জেলার পুলিশ সুপার এর প্রত্যক্ষ তত্তাবধানে বাকেরগন্জ সার্কেল এর আওতাধীন এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ভূমিকা রাখার পাশাপাশি তার কর্ম এলাকায় সকল প্রকার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি