• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ওসি শাহীন ফকিরের চমক,যোগদানের এক সপ্তাহের মধ্যেই ইউপি সদস্যসহ ২৫ জুয়ারী আটক

NEWS ROOM / ১০৬ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম যোগদানের এক সপ্তাহের মধ্যেই ইউপি সদস্যসহ ২৫ জনকে জুয়ার আসর থেকে আটক করে চমক দেখিয়েছেন,আলোচনায় ও এসেছেন তিনি,গেল সপ্তাহের রবিবার বোরহানউদ্দিনের থানায় যোগদান করেন শাহীন ফকির বিপিএম যোগদানের ২ দিনের মাথায় জুয়ার আসর থেকে গ্রেফতার হন ইউপি সদস্য
ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যর স্বামীসহ ১০ জন বিভিন্ন সুপারিশ আসলে ও কাউকে ছাড় না দিয়ে মামলার মাধ্যমে কোর্টে পাঠান এই কর্মকতা।
১৭ ডিসেম্বর রবিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্যেরপুল এলাকার চকডোষ গ্রামের জসিম নামে এক ব্যক্তির সুপার বাগান থেকে জুয়া খেলার সময়ে অভিযান চালিয়ে মোর্শেদ তনি,নুরনবী,মোঃ আলাউদ্দিন,মোঃ নওয়াব ও মিরাজ সহ ফের আবারো আটক হন ৫ জন।
একই দিন মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল মাছঘাট এলাকা বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ সেলিম,নিরব দালাল,সোহাগ পাটোয়ারী,আব্বাস বেপারী,মনজু বেপারি,মাকসুদ পাটোয়ারী ,রাজ্জাক,সাহাবুদ্দিন সহ ১০ জনকে আটক করে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,আমি যোগদান করেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যেই হউক ছাড় দেয়া হবে না,ইউপি সদস্যসহ গত মঙ্গলবার ১০ জনকে মামলার মাধ্যমে কোর্টে পাঠিয়েছি এবং ১৭ ডিসেম্বর মধ্যরাতে জুয়ার আসর থেকে ১০ জন ও দুপুরে ৫ জন সহ ১৫ জনকে আটক করে হাসাননগর ইউনিয়নের ১০ জুয়ারীকে ১৭ ডিসেম্বর দুপুরে এবং কাচিয়া ইউনিয়নের ৫ জুয়ারীকে ১৮ ডিসেম্বর সকালে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলার মাধ্যমে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি