• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

এতিমের টাকা চোরদের ভোট দিবেনা জনগণ-পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩




সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, এতিমের টাকা চোরদের ভোট দিবেনা জনগণ। শেখ হাসিনা এতিমদের টাকা দেয় আর তারেক রহমান এতিমের টাকা চুরি করে খায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে জনগণের ভাগ্য উন্নয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করেছেন। বিএনপি জামাত ক্ষমতায় আসলে এই সকল ভাতা বন্ধ করে দিবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সকল জনগণের প্রতি আহবান জানান। বুধবার সকালে মুক্তিযুদ্ধ উদ্যানে আয়োজিত লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র রায় ঝন্টু, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনির, আবদুল কাদের ফরাজি, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, পৌর কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী গুহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি