• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিয়াম শীর্ষক দোয়া ও আলোচনা সভা ও ইফতার মাহফিল

NEWS ROOM / ১৫৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩




হাসনাইন আহমেদ।।

দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সিয়াম শীর্ষক আলোচনা সভা। সোমবার ভোলা শহরের চাইনিজ রেস্টুরেন্ট চিলিতে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিয়াম শীর্ষক আলোচনা সভায় ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মাওঃ আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্য রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রহমত বরকত ও মাগফেরাতের মাস রমযান। এই মাস তাই সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চাইবো কীভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়।

সবাই আন্তরিকভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত করে পবিত্র একটি জীবন শুরু করা যায়। হিজরী পঞ্জিকার বারোটি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসের নামই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আর সে মাসটি হলো রমযান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, ইত্তেহাদু ওলামাইল মাদরিসিল ক্বওমিয়া ভোলা শাখার সম্পাদক মাওঃ মোঃ বশির উদ্দিন, বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন, ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওঃ মোবাশ্বিরুল হক নাঈম সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি