• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

মোস্তফা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিল – মরহুমের জানাজায় জাতীয় নেতা তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৮৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

অনন্ত হাসান মাসুদ, ভোলা প্রকাশ।।

বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওইন্নানইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল শুক্রবার শহরের বাংলাস্কুল মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছে পরিবারের স্বজনরা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তিনি এক শোক বার্তায় বলেন, গোলাম মোস্তফা ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন। প্রথমে ছাত্রলীগ তারপর আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আওয়ামীলীগ একজন পরিক্ষীত নেতাকে হারাল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এছাড়া তিনি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ। আজ সকাল ১১ টায় প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় বারের মতো জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার শেষে তার পারিবারিক কবর স্তানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি