• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

আবেগঘন বিদায় বেলায় অশ্রুসিক্ত বোরহানউদ্দিন উপজেলার ইউএনও নওরীন হক

NEWS ROOM / ১৬৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাইদুল ইসলাম খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা চামেলী বেগম,আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ।
তখন চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মি ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও নওরীন হক।
মঙ্গলবার সকালে ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। ইউএনও নওরীন হক বিদায়কালে বলেন, সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচকভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
অতিথিদের বক্তব্য শেষে সহকর্মীরা বিভিন্ন উপহার দেন বিদায়ী ইউএনও’কে। তাদের বেশির ভাগের চোখেই ছিলো জল। জানা গেছে,ইউএনও ও হিসেবে যোগদানের পরে সকলের ভালোবাসায় সিক্ত ছিলেন নওরীন হক”তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি।
তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পরেছে। দীর্ঘ ৬ মাস সময়ে কেবল প্রশংসিত হয়েছেন তা নয়, কখনও সমালোচিতও হয়েছেন তিনি। তবুও মানবতার ক্ষেত্রে চুল পরিমান ঘাটতি রাখেননি মমতাময়ি এই ইউএনও। অনুষ্ঠানের শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট
দিয়ে বিদায় সংবর্ধনা জানান
ইউএনও কে।
এসময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি