• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

আগে মানবতাবিরোধীদের বিচার, তারপর নির্বাচন: ভোলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

NEWS ROOM / ১৪০ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তারপর সংস্কার করতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায় তাদের কথায় ভিন্ন সুর। কারণ তারা ভোট ডাকাতি করতে চায়।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজনে করে।

তিনি আরও বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজি আছি। সকল ইসলামী দল তাই চায়। কারণ জনগন একটি নিরপেক্ষ নির্বাচনেরর পক্ষে। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরী করতে হবে।তিনি আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলেই আগামীর নতুন বাংলাদেশ বৈষম্যহীন দেশ হিসেবে গড়তে পারবো। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ইসলামি দলগুলো সেটাই চায়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী জেনারেল বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়্যাযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সদস্য সচিব ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজি, জামায়াত ইসলামীর গবেষণা সদস্য মাওঃ ফজলুল করিম, সাবেক ভোলা জেলা আমির, বরিশাল অঞ্চল টিম সদস্য মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ পারভেজ হোসেন, ঢাকা মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ মহিবুল্লাহ, ভোলা পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ শরিফ হোসাইন লালমোহন উপজেলা আমির মাওলানা আকতার উল্লাহ, বোরহানউদ্দিন উপজেলায় আমির মাওঃ মাকসুদুর রহমান।

বিশাল এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, জামায়াত ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জামায়াত ইসলামী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।সম্মেলনে লাখো মানুষের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামীর এই কর্মী সম্মেলনকে কেন্দ্রে করে নেকাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে আসে। পর থেকেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে ভোলার রাজপথ। জেলার সকল উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিট থেকে প্রায় শতাধিক মিছিল এসে সম্মেলন স্থলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি