• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

৯ম বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আ’লীগের বর্ষীয়ান নেতা- তোফায়েল আহমেদ

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ ৯ম বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দ্বীপ সিংহ নামে খ্যাত বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা আলহাজ তোফায়েল আহমেদ এমপি। তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। আওয়ামী লীগের এই অন্যতম নেতা, ভোলা-১ সদর আসন থেকে ৬ বার এবং ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসন থেকে ৩ বার সহ মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ভোলা সদর উপজলোর দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ও রাজনৈতিক সচিব। তবে রাজনৈতিক সচিব হলেও মূলত প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। মা ভক্ত তোফায়েল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে জয়ী হয়ে মাত্র ২৭ বছর বয়সে প্রথম এমএনএ পদ লাভ করেন।

বঙ্গবন্ধু উপাধিকারী এই নেতা ’৬৯-এর গনঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন এবং ১৯৯৬ এ তত্বাবধায়ক সরকারের দাবিসহ আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে রাজনৈতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখেছেন। স্বাধীনতার পর থেকে ভোলা জেলা সদর আসনসহ ভোলার ৪টি আসনের ৭ উপজেলায় আওয়ামী লীগের পক্ষে দলকে সাংগঠনিক ভাবে গড়ে তুলেছেন। তার নেতৃত্বে ভোলার অন্য আসন গুলোতেও বলিষ্ঠ নেতৃত্ব তৈরি হয়েছে। গত ১৫ বছরে দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সাহায্য করেছে।

শুধু রাজনীতিই নয় ভোলার উন্নয়নেও তার অবদান জনস্বীকৃত। বিশেষ করে ব্লক ও জিও ব্যাগ স্থাপনে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলেও এই বর্ষীয়ান নেতা গ্যাস- বিদ্যুৎ সমৃদ্ধ জেলাকে ভোলা- বরিশাল ব্রিজ নির্মাণের মাধ্যমে সারা দেশের সাথে সংযুক্ত করে তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি