শিরোনাম
ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

স্বামীর সাথে অভিমান—মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

NEWS ROOM / ১৯৭ বার ভিউ
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫




রিপন সাব্বির কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে মোসা. মারজিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারজিয়া পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। কয়েক মাস আগে তার বিয়ে হয় একই এলাকার চাচাতো ভাই জাহিদ প্যাদার সঙ্গে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফুচকা খেতে চেয়েছিলেন মারজিয়া। কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে স্বামী ফুচকা না আনায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর মারজিয়া অভিমানে বারান্দায় ঘুমাতে যান। শনিবার সকালে স্বামী জাহিদ বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী জাহিদ প্যাদা বলেন, ‘মারজিয়া গতকাল রাতে ফুচকা খেতে চেয়েছিল। মাছের গদিতে কাজ শেষে রাতে ফিরি, সঙ্গে মাছ ছিল, ফুচকা না আনায় রাগ করে। এরপর রাতে মোবাইল ব্যবহার করলে, তাকে ঘুমাতে বলি। কিন্তু সে রাগ করে বারান্দায় চলে যায়, আমিও ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, সে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি