• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব

NEWS ROOM / ৫৭ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬



মোঃ ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ  পরিচয় ও ঠিকানা বলতে না পারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের দেওয়া জরুরি বার্তার সূত্র ধরে দ্রুত শিশুটির পরিবারের সন্ধান মেলে।

জানা যায়, আজ ভোলা সদর এলাকায় শিশুটিকে একা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় শিশুটি নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা জানাতে পারেনি। এতে তার পরিবারের সন্ধান পাওয়া নিয়ে বিপাকে পড়ে পুলিশ।

পরে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ‘জেলা পুলিশ ভোলা’র অফিসিয়াল ফেসবুক পেজে শিশুটির ছবি ও পরিচয় সংক্রান্ত একটি জরুরি বার্তা প্রকাশ করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে শিশুটির স্বজনদের।

পরে শিশুটির বাবা মোঃ মাকসুদুর রহমান দ্রুত ভোলা সদর মডেল থানায় উপস্থিত হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার ছেলে মাহফুজুর রহমান আদিবকে নিরাপদ ও অক্ষত অবস্থায় বাবার জিম্মায় তুলে দেয় পুলিশ।

সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা। এ সময় তারা জেলা পুলিশ, ভোলার দ্রুত পদক্ষেপ ও মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ এবং কৃতজ্ঞতা জানান।

এদিকে, শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পোস্টটি শেয়ার করে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও জেলা পুলিশ ভোলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি