• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

সুপার স্পেশালাইজড হাসপাতালের অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট শুভ উদ্বোধন

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সুব্রত মন্ডল ভোলা প্রকাশঃ

সুপার স্পেশালাইজড হাসপাতালের অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট শুভ উদ্বোধন

সুপার স্পেশালাইজড হাসপাতালের কাছে মানুষের প্রত্যাশা অনেক: বিএসএমএমইউ উপাচার্য।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব মাইক্রোওয়েব বেইসড অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ আধুুনিক ওয়েস্ট ম্যানেজমন্টে প্লান্টের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সব কিছুই সর্বাধুনিক। আজ উদ্বোধিত এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট পরিবেশনবান্ধব। পাশাপাশি এ মেশিন দিয়ে অল্প সময়ে অনেক বেশী মেডিকেল বর্জ্য প্রোপার ম্যানেজমেন্ট করা যাবে। এ সুপার স্পেশালাইজড হাসপাতালে আগত সেবা প্রত্যাশী মানুষের প্রত্যাশা অনেক বেশী। সেবা প্রার্থীদের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিক হতে হবে।
তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবাদানের কাজে নিয়োজিতদের সব সময় রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিস্টরা যেন রোগীর প্রতি যত্মবান হতে হবে। যার যার কাজ নিষ্ঠার সাথে করলেই সেবাপ্রার্থীদের কোন অভিযোগ অনুযোগ থাকবে না। আমি বিশ্বাস করি, সুপার স্পেশালাইজড হাসপাতালের সবাই ভালভাবে নিজ নিজ কাজ করে চলেছেন।
সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টটি মাইক্রোওয়েব বেইসড মেডিক্যাল ওয়েস্ট ডিসপোসাল সিস্টেম। এটিতে ইলেক্ট্রিক ওয়েবের মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে থাকে। যার ফলে মেডিকেল বর্জ্যপ্রায় শতভাগ ম্যানেজমেন্ট হয়ে থাকে। এ প্রক্রিয়া একটি চেম্বারের ভিতরে করা হয় বলে ক্ষতিক্ষর কোন কিছু বাইরে ছড়িয়ে পড়তে পারে না। এ প্লান্টের প্রতি ব্যাচে ৯০ কেজির মত বর্জ্য ৩০ মিনিটেই ম্যানেজমেন্ট করা সম্ভব। এর আগে মেডিক্যাল বর্জ্যকে ইনসেনারেশন বা পুড়িয়ে ম্যানেজমেন্ট করা হতো । যার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্থ হতো।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহম্মেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

সুব্রত মন্ডল, বিএসএমএমইউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি