• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

সংসদের পার্লামেন্ট মেম্বার’র ক্লাবের সাধারণ সম্পাদক হলেন আন্দালিব রহমান পার্থ

NEWS ROOM / ৮২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ//

ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোলাবাসীসহ দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও রাজনৈতিক অভিজ্ঞতা পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। একইসঙ্গে জাতীয় সংসদের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা বিশ্বাস করেন।

অভিনন্দন বার্তায় বলা হয়, ভোলা-১ আসনের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভোলাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি