• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা

NEWS ROOM / ৬৪ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬



হিপ জয়েন্টে ফ্র্যাকচার,উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে শ্রী বিজয় বাইন ভোলা প্রকাশঃ

রাস্তা পার হতে ছুটে আসা এক শিশুকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেশ টিভি, বাংলা নিউজ ও আমাদের সময়ের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক ছোটন সাহা।

সোমবার সকালে ভোলার ঘুইংগার হাটের কমরউদ্দিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর ডান পায়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার সকালে শহরের বাসা থেকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন সাংবাদিক ছোটন সাহা। ঘুইংগার হাট বাজার অতিক্রম করে কমরউদ্দিন বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ছোট ছেলে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে যায়।

শিশুটিকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলে জোরে ব্রেক করেন ছোটন সাহা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে ছুটে যান সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে থাকেন।

সহকর্মীরা জানান, সাংবাদিক ছোটন সাহা দীর্ঘদিন ধরে ভোলার সাংবাদিকতায় সক্রিয়। তাঁর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

একটি শিশুর জীবন রক্ষায় নিজের নিরাপত্তার কথা না ভেবে মুহূর্তের সিদ্ধান্ত—আর সেই সিদ্ধান্তেই গুরুতর আহত সাংবাদিক ছোটন সাহা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।

সাংবাদিক ছোটন সাহার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তাঁর সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি