• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

NEWS ROOM / ৫০ বার ভিউ
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মো.ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন (ভোলা) :

সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলার লালমোহনেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে খাল খনন প্রকল্পের আওতাধীন বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জানাযায়, বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে খাল খননের স্থানে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৬ এর উদ্বোধন করা হয় ।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নদীর উপশাখা ডাকাতিয়া খালের ৩ কিলোমিটার খননসহ বৃক্ষ রোপনের জন্য দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে ১ কোটি ৩:লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় উক্ত খাল খনন ও বৃক্ষ রোপনে ২৩৮ জন শ্রমিক ৪৩ দিন ধরে কাজ করেন। উক্ত খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক, এসময় তিনি প্রধান অতিথি হিসেবে খাল খননের স্থানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, বাংলাদেশ সরকারের যে নির্বাচনী অঙ্গিকার ৫ কোটি বৃক্ষ রোপন করা হবে তার অংশ হিসেবে আমরা লালমোহনে বৃক্ষ রোপনের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছি এবং কর্মসূচীর অংশ হিসেবে রমাগঞ্জ ইউনিয়নের ডাকাতিয়া খাল খনন শেষে খালের দু পাশে বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ খাল খালটি প্রায় মৃত ছিল, খালটিকে খনন করে পুনরায় নতুন জীবন দান করা হয়েছে। এখানে শ্রমিক ভাইয়েরা নিরলস পরিশ্রম এবং তাদের প্রচেষ্টার ফলে খালটি খনন করা হয়েছে। এতে করে করে তার সুফল ভোগ করবেন এ অঞ্চলের মানুষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল আজীজ শাহিন পাটাওয়ারী, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমর্দার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন,রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, ছাত্র দল সভাপতি মোঃ সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি