শিরোনাম
ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ

লঞ্চে দুই কিশোরী ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার।

NEWS ROOM / ১৭৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩




চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি\

ভোলার চরফ্যাশনের ঘোষেরহাট টু ঢাকা রুটের এমভি জাহিদ-৭ লঞ্চ’র ষ্টাফ কেবিনে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লঞ্চ লস্কর মফিজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার দুলারহাট থানাধীন ঘোষেরহাট লঞ্চ ঘাটে এমভি জাহিদ-৭ লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত মফিজ উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন চর-যমুনা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাদশা মিয়ার ছেলে। এবং দুই ভিকটিম কিশোরী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বাসিন্দা। একজনের বয়স ১৪ বছর অপরজনের বয়স ১৮ বছর।
ভিকটিম ও মামলা সূত্রে জানা যায়, ঢাকাতে একটি গার্মেন্টসে চাকরীর জন্য ৩০অক্টোবর ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ঢাকাগামী এমভি জাহিদ-৭ লঞ্চে উঠে ডেকে বিছানা করেন দুই কিশোরী। সন্ধ্যার দিকে এমভি জাহিদ-৭ লঞ্চের লস্কর মফিজ দুই কিশোরীকে ডেকের ও কেবিনের ভাড়া একই প্রস্তাব করে তাদের নিয়ে যায় ইঞ্চিন রুমের পাশে লঞ্চ ষ্টাফদের কেবিনে। রাত ১২টার দিকে সুযোগ বুঝে মফিজ ওই কেবিনে প্রবেশ করেন এবং ছুরি হাতে নিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করেন। এসব বিষয়ে কাউকে না জানাতে ভয়েভীতি দেখিয়ে দুই কিশোরীকে লঞ্চ থেকে নামিয়ে দেন অভিযুক্ত মফিজ।

ঘটনার দুই মাস পর ১৪ বছরের কিশোরী জানতে পারেন তিনি অন্তস্বত্যা। পরে কিশোরী বিষয়টি তার বাবাকে জানালে তিনি বাদী হয়ে দুলার হাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক বলেন, এঘটনায় ১৪বছরের কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়েরের পরপরই অভিযুক্ত মফিজকে গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি