• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

NEWS ROOM / ৪১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অম্বিকাপুরে অভিযান:
পুলিশের তথ্যমতে, অম্বিকাপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল বেপারী (৪৬), মোঃ রাকিব হাওলাদার (৩২) ও শাখাওয়াত হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। আটক তিনজনের বাড়ি অম্বিকাপুর এলাকায়।
শ্রীপুর লঞ্চঘাটে আরেক অভিযান:
অপরদিকে শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান সিকদার (৩০), সাফায়েত হোসেন (২৮) ও আসিবুর রহমান (২২)-কে গাঁজাসহ আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক আরিফুর রহমান সিকদারের বাড়ি শ্রীপুর, সাফায়েত হোসেনের বাড়ি ইলিশা এবং আসিবুর রহমানের বাড়ি চর ফেনুয়া এলাকায়।
পুলিশের দাবি
পুলিশের দাবি, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মামলা রুজু
পৃথক দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি