• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের উপর হামলার অভিযোগ,আহত ১

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের মেঘনা নদীতে জাল ফেলার সময় প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার খবর পাওয়া গেছে জেলে মোঃ সোহাগ,শহীদ সহ বেশ কয়েকজনের জেলের।
সোমবার ৯ (ডিসেম্বর) রাত ৩ টায় বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর হাকিমুদ্দিন লঞ্চঘাট থেকে ৮কিঃমিঃ দূরে মেঘনা নদীর মধ্যে এই ঘটনা ঘটে বলে জানান অভিযোগকারীরা।
হাসাননগর ইউনিয়নের জেলে শহীদ(৩৫) সাংবাদিকদের অভিযোগ করে বলেন,সোমবার আমি ও আমার ৩ ভাই আমাদের নিজস্ব ৪টি নৌকা নিয়ে রাত আনুমানিক ৩টায় মেঘনা নদীতে মাছ ধরতে যাই। পরবর্তীতে লোকমানের জালের সাথে আমাদের জালবাজা কে কেন্দ্র করে সুমন ও তার সঙ্গীরা এসে আমাদের কে পিটিয়ে জখম করে। পরে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে আমাদের চার ভাইয়ের চারটি ট্রলার রেখে দেয়। এছাড়া আমাদের সাথে থাকা মাছ বিক্রির ৭০হাজার টাকা জেলেদের ব্যবহৃত ১০টি স্মার্ট ফোন ও ৩টি বাটন ফোন ছিনাইয়া নেয়। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে নদীতে থাকা আশেপাশের জেলেরা এসে আমাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
এই সময় সোহাগ নামে এক জেলের আহত হওয়ার খবর পাওয়া গেছে,তিনি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত সোহাগের ভাই মোঃ শহিদ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি