• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

NEWS ROOM / ১৬৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬




লালমোহন প্রতিনিধি ভোলা প্রকাশঃ

ভোলার লালমোহনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক সুধী সমাবেশ ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমোহন থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) বলেন, “শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে কেবল আইনি ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, বরং নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলন অপরিহার্য। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, অপরাধীদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, তবে এক্ষেত্রে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

​লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন।

​বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মো. আব্দুল হক, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার ও জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান আবু তৈয়ব।

​সমাবেশে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা লালমোহনকে একটি আধুনিক ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি