• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি

NEWS ROOM / ৭৩ বার ভিউ
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।

ভোলা জেলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মাঝের গলিতে অবস্থিত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনগত রাত আনুমানিক ১টা ০০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সুমন স্বর্ণকারের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ছয়টি দোকানে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো
সুমন স্বর্ণকারের স্বর্ণালংকারের দোকান, সজিব ইলেকট্রনিক্স, শরীফ ঢালীর মুদি দোকান ও একটি মালামালের গোডাউন, মাকসুদের জাল-বটের দোকান, একটি খালি দোকান এবং আব্বাস তালুকদারের মুদি দোকান।

আগুনের তীব্রতায় দোকানগুলোতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা, সুমন স্বর্ণকারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় বাংলা বাজার এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি