• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহিন ফকির (বিপিএম)

NEWS ROOM / ২৬৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা জুন ২০২২ ইং মাসের সভায় জেলার বেস্ট অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) নির্বাচিত হয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ভোলায় পুলিশের মাসিক কল্যান সভায় ক্রেস্ট, সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম) (পিপিএম)। ভোলা জেলা পুলিশ এর আয়োজনে (২৮ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম)(পিপিএম) এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ এর সঞ্চালনায় এ মাসিক কল্যান সভা হয়। কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার (ওসি)মোঃ শাহিন ফকির (বিপিএম) হওয়ায় এ সম্মাননা প্রদান করেন। সভায় শুরুতেই পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ভোলা জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ, ভোলা জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ, ভোলা শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি