• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

NEWS ROOM / ১৭৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার।।

“বৃক্ষপ্রানে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, ” এই স্লোগান কে সামনে রেখে
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও ভোলা উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সরকারি স্কুল মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলায় ১৮টি স্টলে ভোলার বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রাজীব আহমেদ।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলায় ভোলার বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেছে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাবে। আগামী ৬ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি