• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ডাকাত দলের ৩ সদস্য আটক।

NEWS ROOM / ২০২ বার ভিউ
আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি টিম। জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি রামদা ও ৬০ হাজার টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র।

বুধবার (২৮ ডিসেম্বর) র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ৩ ডাকাত হলেন- সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের মো. শাহ জাহান ওরফে সাজু মাঝি (৫০), মো. নিরব (৩৪) ও ধনিয়া ইউনিয়নের মো. আবুল বশার (৩২)।

র‍্যাব-৮ এর লেফটেন্যান্ট মাহমুদ হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, ১ ডিসেম্বর জেলার মেঘনা নদীতে ৯টি ট্রলারযোগে একটি আন্তঃজেলা ডাকাত দল মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়া ৯টি জেলে ট্রলারে হামলা চালায়। এসময় ৯ জেলেকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত জেলেদের পরিবার বিকাশের মাধ্যমে তাদেরকে ২ লাখ ৮ হাজার টাকা মুক্তিপণ দেয়। ৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুলাতলি এলাকায় অপহৃত জেলেদেরকে নামিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা।

খবর পেয়ে র‍্যাব-৮ এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরপর ২৭ ডিসেম্বর পর্যন্ত ডাকাতদের গতিবিধি ও অবস্থান নির্ণয় করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাত সদস্যেদের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। পলাতক অন্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার সন্ধ্যায় পুলিশ এর কাছে হস্তান্তর এর কথা রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি