• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় জাতীয় আইগত সহায়তা বিষয়ক গ্রন্থ “সেবার ডাক”র মোড়ক উন্মোচন

NEWS ROOM / ২১১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩




স্টাফ রিপোর্টার ।।

ভোলায় জাতীয় আইনগত সহায়তা বিষয়ক গ্রন্থ “সেবার ডাক” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলাদেশে এই প্রথম ভোলা জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সাধারণ বিচার প্রার্থীদের জন্য এ গ্রন্থ প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা জেলা জজ আদালত সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ উপলক্ষে অসহায় বিচার প্রার্থীদের সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড কমিটি এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহন করেন। বইটি প্রকাশক ছিলেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। সম্পাদনা পরিষদে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরুল আলম মো. নিপু, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক, বিচারক মো. সামছুদ্দিন, মো. আলী হায়দার, আব্দুল্লাহ আল হাসিব, মো. বায়জিদ রায়হান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মো. খালিদ।

এই গ্রন্থটি শুরু করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে। পরবর্তীতে আইনগত সহায়তার ধারণা ও প্রকৃতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে, লিগ্যাল এইড ম্যানুয়াল, ভোলা জেলার সংক্ষিপ্ত ইতিহাস, মামলার জট কমাতে করণীয়সহ আইন বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত সংযোজিত করা হয়েছে এ বইটিতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
অনুষ্ঠানে ভোলা বিচার বিভাগের বিচারকবৃন্দ ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রন্থটির প্রকাশ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক গ্রন্থটি প্রকাশের সাথে সম্পর্কিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিচার প্রার্থীদের সহায়তার জন্য বাংলাদেশে এই প্রথম ভোলা জেলা লিগ্যাল এইড অফিস এ গ্রন্থটি প্রকাশ করেছে। এই গ্রন্থটি বিচার প্রার্থীদের জন্য দিক নির্দেশনা রয়েছে। এটির মাধ্যমে একজন বিচার প্রার্থী সঠিক বিচারের যায়গায় পৌঁছাতে পারবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদেরকে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের লিখা লিগ্যাল এইড সংগীত শোনানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি