• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ২ জেলে আটক

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মোঃ সাইফুল ইসলাম আকাশ ।।

ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার ৩য় দিনে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং মোঃ মোর্শেদ ও মোঃ মন্নান নামে ২ জেলেকে আটক করা হয়েছে।

আটককৃত মোঃ মোর্শেদ (৩০) ও মোঃ মন্নান (৫৫) বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার খাসমহল বাজারের হাসাননগর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

৯ অক্টোবর রবিবার বেলা ১২ টা থেকে সন্ধা পর্যন্ত ভোলা জেলা মৎস কর্মকতা মোল্লা এমদাদুল্যাহ,বাংলাদেশ নৌ পুলিশ হেড কোয়াটারের পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্ট) ড.আকতারুজ্জামান বসুনিয়া,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ২ জনকে ১৯৫০ এর ৪ ধারায় ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ নৌ পুলিশ (হেড কোয়াটার) পুলিশ সুপার ড.আকতারুজ্জান বসুনিয়া জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে আসছে এ সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আমাদের ফোর্স সহ এসে নদীতে অভিযান পরিচালনা করি এবং ২ লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

ভবিষ্যত এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ বরিশাল (সার্কেল) সহকারি পুলিশ সুপার মাহাবুবুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ,মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি