• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, মোঃ শফিক, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, যুগ্ম মোঃ আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবাহক মেহেদী হাসান, মোঃ মঞ্জুর প্রমুখ

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, আবুল কাশেম, ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এছাহাক ফরাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাইম শেখ, মোঃ লিটন, মোঃ সুমন সহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা।

আলোচনা সভায় জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে নিহত হন সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনি হাসিনার পতন হয়েছে। দেশ আজ স্বাধীন। স্বৈরশাসক হাসিনাকে দেশে এনে গণহত্যার দায়ে দ্রুত তার বিচার করতে হবে । সেই সাথে আরো যারা এ দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার ও খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি