• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় সাবেক এমপি পার্থ’র বাসায় প্রশাসনের সামনে গুলি চালানো সেই জাকিরসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ভোলা।

ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আসামী ও ভোলা-১ আসনের সাবেক এমপি’র বাসায় প্রশাসনের সামনে শটগান দিয়ে গুলি চালানো সন্ত্রাসী জাকিরসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক ভোলা পৌরসভার ৪ কাউন্সিলর

সহ ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সাথে আসামীরা সম্পৃক্ত না থাকার অজুহাতে তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান । এ আদেশের বিরুদ্ধে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান ওই আইনজীবী।

 

আসামিরা হলেন, কামাল হোসেন,সেলিম চৌধুরী,মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম,সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান, এবং ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা সন্ত্রাসী মো: জাকির হোসেন প্রমুখ।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, ফেসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদ থাকাকালীন সময়ে জাকির হোসেন তুচ্ছ ঘটনাতে শটগানের গুলি চালিয়ে ভয়ভীতি দেখাতেন। ওই সময় সন্ত্রাসী জাকির সাবেক এমপি আন্দালিব রহমান পার্থ’র বাসায় দিনে দুপুরে গুলি চালিয়ে শটগান হাতের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোরণ সৃষ্টি হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি