• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা।

ভোলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মারধর।

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

ডেস্ক রিপোর্ট :-

ভোলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে (১৬) ফাহিম মুনতাসির (অমি) নামের এক বখাটে প্রকাশ্যে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত রবিবার (২জুন) ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুরস্থ শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্টের সামনে ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত। কালী বাড়ি রোড এলাকার বাসিন্দা শাহজালালের বখাটে ছেলে ফাহিম মুনতাসির অমি (২৬) মেয়েটিকে প্রাইভেটে ও স্কুল যাওয়া-আসার পথে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছে। বিভিন্ন ধরনের অশ্লীল এবং প্রেমের সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করে আসছে।
মেয়েটি গত ২ জুন সকালে প্রি-টেস্ট পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় পেয়ে তাকে বিভিন্ন ধরনের কথা বলে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুরস্থ শ্বশুর বাড়ি চাইনিজ রেস্টুরেন্টের সামনে নিয়ে বিভিন্ন কুপ্রস্তাবে দেয় তাতে রাজি না হওয়ায় রাস্তায় তাকে প্রকাশ্যে মারধর করে ফাহিম মুনতাসির (অমি)। এবং মোবাইল ফোনে মারধরের ভিডিও ধারণ করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে বকাটে অমি সেখান থেকে পালিয়ে যায়।
এছাড়া বিভিন্ন সূত্রে আরো জানা যায় বকাটে অমি মাদক সহ একাধিক মামলার আসামী।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়ে স্কুল যাতায়াত পথে বকাটে অমি বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করত। বিষয়টি জানার পর আমি তার অভিভাবকদের জানালে তারা আমাদের কে বিয়ের প্রস্তাব দেয়। আমার মেয়ের বয়স কম হওয়া আমরা রাজি না হওয়ায় সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি