• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ সেকেন্ডের’ ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল,জনমনে আতঙ্ক সৃষ্টি

NEWS ROOM / ২০৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
২১ ডিসেম্বর রবিবার বোরহানউদ্দিনে এই মিছিল করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের ফেসবুক আইডিতে ৪৫ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ব্যানার নিয়ে মিছিলটিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
ব্যানারটির নিচে লেখা—ব্যানারের লেখা ছিল শেখ হাসিনা ছাড়া’নির্বাচন হবে না,বাংলার জনগণ মানে না” মিছিলে শেখ হাসিনার নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এই বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন,আজকে বোরহানউদ্দিনে আমার নির্দেশে আমার নেতাকমীরা মিছিল করেছে,ভবিষ্যতও করব,অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা।
ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন,আমরা নিষিদ্ধ সংগঠন না,সেটা আপনি ভালোভাবে জানেন।
তবে ৫ ই আগস্টে পলাতক নেতাকর্মীদের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বোরহানউদ্দিনের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক থেকে শুরু করে ৫০ পার্সেন্ট নেতাকর্মীকে এলাকায় দেখা গিয়েছে,তারা নিয়মিত আড্ডাও দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জুলাই আন্দোলনে থাকা একাধিক ব্যক্তি বলেন,সামনে নির্বাচন এ কারণে দলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে এনে ভোট বাড়ানোর চেষ্টা করছেন,এই সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান বলেন,ছাত্রলীগ গুপ্ত সংগঠন,এরা ওত পেতে আছে,নির্বাচন বানচাল করার জন্য,তাদেরকে ছাড় দেওয়া হবে না,মিছিল হয়েছে কিনা আমি জানিনা,যদি হয়ে থাকে এক মিনিটের জন্য তাদেরকে ছাড় দেওয়া হবে না।
ভোলা ২ আসন থেকে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকে মনোনীত প্রার্থী ফজলুল করিম বলেন,বিষয়টি আমি অবগত নয়,নেতাকর্মীদের সাথে আলোচনা করে বলতে পারবো এমন কিছু ঘটেছে কিনা।
এদিকে ফেসবুকে পোস্ট ভাইরাল হওয়ার পরপরই বাংলাদেশ নৌবাহিনী,ভোলা জেলা র্র্যাব, ভোলা জেলা পুলিশের বিভিন্ন টিম বিষয়টি উদঘাটনের চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে বোরহান উদ্দিন থানার (তদন্ত) রিপন কুমার বলেন,বিষয়টি আমি অবগত নয়,খতিয়ে দেখছি,প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি