• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

ভোলায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি র‍্যাব-৮-এর অভিযানে গ্রেপ্তার

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা ।

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় আলোচিত গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার অন্যতম আসামি মো. শরীফ (২১) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮-এর একটি চৌকস দল। বরিশাল র‍্যাব-৮-এর আওতাধীন ভোলা ক্যাম্পের অভিযানে মঙ্গলবার (১১ মার্চ) রাত ৪ টায় তাকে আটক করা হয়।

র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে শরীফকে গ্রেপ্তার করে।

গত বছর ভোলার দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীর তীরে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক গণধর্ষণ করা হয়। অভিযুক্ত শরীফ এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এক বছর পর, ভিকটিম ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে শরীফ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ধর্ষণের ভিডিওটি আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার দক্ষিণ আইচা থানায় ২৫/২/২৫ তারিখ গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।

অভিযুক্ত শরীফ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের দালালপুর ১ নম্বর ওয়ার্ডের নূর আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। সরকার এই অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। র‍্যাব-৮ এর এই সফল অভিযান তারই প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি