• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

ভোলায় আবারও শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির

NEWS ROOM / ২০২ বার ভিউ
আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশঃ

ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর ২০২৩ মাসের সভায় জেলার শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির (বিপিএম) নির্বাচিত হয়েছেন। তিনি এ পর্যন্ত একাধিক বার বোরহানউদ্দিন থানা সহ ভোলা সদর থানায় শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের আতংকের নাম ওসি শাহীন ফকির (বিপিএম)

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ভোলায় পুলিশের মাসিক কল্যান সভায় ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে (২৮ জানুয়ারী )রবিবার সকাল সাড়ে নয়টায় থে‌কে দিনব‌্যা‌পি ভোলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম)এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এর সঞ্চালনায় এ মাসিক কল্যান সভা হয়। কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানার (ওসি)মোঃ শাহীন ফকির (বিপিএম) হওয়ায় এ  সম্মাননা প্রদান করেন। সভায় বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আকতার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ভোলা জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ, ভোলা জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ, ভোলা শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি