• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা।

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ড্রেজার মেশিনের মালিক কে আড়াই লাখ টাকা জরিমানা

NEWS ROOM / ১২৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি লোডিং মেশিনের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে তেঁতুলিয়া নদীর হাঁসের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান,এমবি ইফাজ ইয়াসিন ও মেরাজ এন্টারপ্রাইজ নামক দুটি লোডিং ড্রেজারের মালিককে ওই অর্থ জরিমানা করেন বলে জানিয়েছে।
এর আগে গত বুধবার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এমবি ইফাস ইয়াসিন লোড ডেজার মেশিনের মালিক মফিজকে ১ লাখ টাকা জরিমানা করা হলেও থেমে থাকে নি তাদের বালি উত্তোলন।
বালি উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদী ভাঙ্গন,স্থানীয়রা বলছেন এ মুহূর্তে বালি উত্তোলন বন্ধ না হলে অচিরেই তেতুলিয়া নদীর সাথে মিশে যাবে হাজার হাজার পরিবারের বসতভিটা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, ড্রেজার মেশিন দিয়ে একটি মহল অবৈধভাবে তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন, এমন সংবাদে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এমবি ইফাজ ইয়াসিন ড্রেজার মেশিনের পরিচালক মোঃ মফিজ কে ১ লাখ টাকা ও মেরাজ এন্টার প্রাইজের পরিচালককে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড করা হয়।
এ কর্মকর্তা আরও জানান ,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা ও নৌ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে,গত এক সপ্তাহে আমাদের অভিযানে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে,অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি