• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা থেকে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামী গ্রেফতার

NEWS ROOM / ৩২৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকার মিরপুর ১৪ ও মোহাম্মদপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ও ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নাজির এর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মিরপুর ১৪ এলাকা থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেন ও প্রতারণা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আহাম্মাদ উল্লাহ সোহাগ কে আটক করে ভোলা সদর থানা পুলিশের চৌকস একটি টিম।
জানা গেছে,আদালত থেকে রায়ের পর দীর্ঘদিন পলাতক ছিলেন এই ২ আসামী পরে থানা পুলিশের বিশেষ তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে মাদক ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসা হয় এবং ১৯ জানুয়ারি শুক্রবার সকালে আসামীদের কে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি