• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান

ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা।

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ ডেস্ক:

ভোলা শহরের পুরাতন যুগীরঘোল পানিরকল এলাকার সামনে ভয়াবহ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও অসুস্থ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, যুগীরঘোল এলাকা থেকে আসা এক মুমূর্ষু রোগীকে বহনকারী গাড়ি প্রায় ৫ মিনিট ধরে একই স্থানে আটকে ছিল। পরে রোগীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলের ছবি ধারণ করেন। তাদের আশঙ্কা, হাসপাতালের মূল ভবনে পৌঁছাতে আরও ২০ থেকে ৩০ মিনিট সময় লেগে যেতে পারে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে এবং রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এ অবস্থায় দ্রুত যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রোগী, স্বজন ও সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি