• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান।

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩




ভোলা হবে দক্ষিণ বাংলার সবচেয়ে অর্থনীতি সমৃদ্ধ জেলা
ভোলায় তোফায়েল আহমেদ।

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলা হবে দক্ষিণ বাংলার সবচেয়ে অর্থনীতি সমৃদ্ধ জেলা। ভোলায় যেভাবে দিন দিন অর্থনীতির জোন গড়ে উঠছে এতে করে অতি তাড়াতাড়ি ভোলা হবে বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ জেলা। আপনারা দেখবেন অতি দ্রুত চীনারা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করবে। ভোলায় যেহেতু প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ জেলা, সেহেতু ভবিষ্যতে এখানে অনেক শিল্প-কারখানা গড়ে উঠবে। আর এসব শিল্প-কারখানায় ভোলার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তখন ভোলা হবে অর্থনৈতিক জেলা হিসেবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ঘটিকায় ভোলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিধ বর্ষিয়াণ নেতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

 

তিনি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে এখন রোল মডেল।

সাবেক এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি লক্ষ্য নিয়ে রাজনীতি করেছিলেন। একটি বাংলার স্বাধীনতা, আরেকটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন; কিন্তু অর্থনৈতিক মুক্তি দিতে পারেননি। সেই অসমাপ্ত কাজটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিষ্ঠার সাথে দক্ষতার সাথে করে যাচ্ছেন।

এর আগে শুরুতেই নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল ওদুদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধ রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, প্রবীণ সাংবাদিক এম ফারুকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, অ্যাডভোকেট কিরণ তালুকদার প্রমুখ।

এছাড়াও দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মইন আহমেদ, সম্পাদক মেহেদী হাসান শরীফ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক নাসির পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনিসহ ভোলা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি