• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

ভেলুমিয়ায় ইউনিয়ন বিজেপির পথসভা

NEWS ROOM / ২৭০ বার ভিউ
আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

অনন্ত হাসান মাসুদ : ভোলা প্রকাশ।।

ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়ন বিজেপির নবনির্বাচিত আহবায়ক কমিটির উদ্যেগে পথসভা অনুষ্ঠিত হয়েছে । ৩ জুলাই সোমবার বিকেল আনুমানিক ৫ টার দিকে ভেলুমিয়া ইউনিয়ন এর ৩ নাম্বার ওয়ার্ডের ১৭৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই পথসভা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেলুমিয়া ইউনিয়ন বিজেপির আহবায়ক হানিফ হাওলাদার, সদস্য সচিব মোহাম্মদ আলী মাতাব্বর , ইউনিয়ন যুব -সংহতির সদস্য সচিব মনসুর হেলাল সহ ৩ নং ওয়ার্ডের বিজেপি নেতা আফসার পাটোয়ারী, গিয়াসউদ্দিন বেপারী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এসময় অতিথির বক্তব্যে ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মোহাম্মদ আলী মাতাব্বর বলেন, আসন্ন নির্বাচন কে সামনে রেখে দলকে শক্তিশালী করতে সবরকম পদক্ষেপ গ্রহন করা হয়েছে ইতিমধ্যে , এ ছারাও কর্মীদের সুশৃঙ্খলভাবে সংগঠিত করতে পথসভার আয়োজন করা হয়েছে, এবং সেই সাথে সকল ওয়ার্ডে পথসভার মাধ্যমে দলকে শক্তিশালী করার আশ্বাস দেন এই বিজেপি নেতা ।

এ সময় পথসভায় আহবায়ক হানিফ হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিজেপি নেতা আফসার পাটোয়ারী সহ অনেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি