• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

ভেদুরিয়ার আ’লীগ নেতা সিদ্দিক পাটোয়ারীর দাপন সম্পন্ন

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক পাটোয়ারি দাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে তার বাস ভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মী স্থানীয় লোকজনদের উপস্থিতিতে জানাযায় হাজারো ধর্ম প্রাণ মুসল্লীদের ঢল নামে। শেষ বিদায়ের বেলায় মরহুমকে এক নজর দেখার জন্য সকলেই জানাযার ময়দানে উপস্থিত হন। মরহুমের জানাযায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্যেশ্যে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ তার রাজনৈতিক জীবনের কিছু দিক তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মরহুমকে মাফ করে দিতে অনুরোধ জানান। তিনি আরো বলেন, সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে। সিদ্দিক ছিল দলের দুঃসময়ের একজন সৎ, নিষ্ঠাবান কর্মী। আল্লাহ পাক তাকে জান্নাতবাসি করুক। সেই সাথে তিনি মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানাজায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু ( পিপি), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ এলাকার কয়েক হাজার গন্যমান্য ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি