• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

ভেদুরিয়া ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮৪ বার ভিউ
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪. ৩০ মিনিটে ভেদুরিয়া ৩ নং ওয়ার্ডের শেরেবাংলা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা মাহে আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ডাক্তার। গুলশান থানা যুবদলের নির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজ মাষ্টার, ৩ নং ওয়ার্ড যুবদল নেতা সাগর মনির, সুমন মিয়া, বনি-ইয়ামিন, সাদ্দাম হোসেন দালাল, মোঃ রাসেল নোয়াবদ্দী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। গত ১৫ বছর এই স্বৈরশাসক শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে কোন সাধারন মানুষকে বাকস্বাধীনতা দেয়নি। বিভিন্ন মামলা-ঝামলায় জড়িয়ে রাজনৈতিক নেতাদেরকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা প্রতিশোধ চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতিও চাই না। আমরা দেশের সকলকে নিয়ে সুস্থ ধারায় রাজনীতি করতে চাই। দলের ভিতরে টেন্ডারবাজি, লুটপাটকারি, কোন চাঁদাবাজদের ঠাঁই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি