• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জন আটক

NEWS ROOM / ২২১ বার ভিউ
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ভোলা, ৯ আগস্ট ২০২৫ এক প্রেস রিলিজে জানান, ভোলায় পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মহাজনপট্টি, সার্কুলার রোড ও বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজের জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।

অভিযানকালে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এ ধরনের অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান জানান, অভিযানকালে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি